News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন, কর্মসংস্থানই লক্ষ্য : শাহনওয়াজ হুসেন
Image

বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন, কর্মসংস্থানই লক্ষ্য : শাহনওয়াজ হুসেন

পাটনা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের মন্ত্রী হিসেবে মঙ্গলবারই শপথ নিয়েছিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন, শপথগ্রহণের পরবর্তী দিন বুধবার বিহারের শিল্প মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন শাহনওয়াজ। এদিন শিল্প মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পর শাহনওয়াজ জানিয়েছেন, বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন। রাজ্যের মধ্যেই রাজ্যবাসীর কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

বিহারের শিল্প মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর শাহনওয়াজকে প্রশ্ন করা হয়, কী কী চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। উত্তরে বিহারের সদ্য দায়িত্ব নেওয়া শিল্প মন্ত্রী জানান, “বিহারে শিল্পায়নের ভীষণ প্রয়োজন। রাজ্যের মধ্যেই রাজ্যবাসীর কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য। কৃষিভিত্তিক শিল্প এবং দক্ষ কর্মীরা এখানে রয়েছেন, তাহলে বাইরে কেন ফ্যাক্টরি তৈরি হবে।” শাহনওয়াজ ছাড়াও মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আরও ১৬ জন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top