News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
Image

দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ ফেব্রুয়ারি৷৷ তিন মাস পূর্বে যান দুর্ঘটনায় আহত হয়ে কোমায় থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গৌতম দেবনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ ১২ নভেম্বর ২০২০ সালে বিশালগড় থানাদিন বড়ডেপা এলাকায় অটোর সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন গ্রামপ্রধানের মা জ্যোৎস্না দেবনাথ৷ আহত হয়েছিলেন আরো কয়েকজন৷ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেও বহিঃ রাজ্যে চিকিৎসাদীন ছিলো প্রাক্তন গ্রাম প্রধান গৌতম দেবনাথ৷

উনাকে দুর্ঘটনা পরেই নিয়ে যাওয়া হয়েছিল জিবি হাসপাতালে৷ জিবিপি থেকে আই এল এস হাসপাতলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়৷ কলকাতা সাতদিন চিকিৎসা করার পর পাঠিয়ে দেওয়া হয় জিবিপি হাসপাতালে৷ প্রাক্তন গ্রামপ্রধান গৌতম দেবনাথ এর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে৷ জিবি থেকে বাড়িতে নিয়ে আসতে হয়েছিল আর কোনো চিকিৎসা ছিল না গৌতম দেবনাথ এর৷ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম প্রধান গৌতম দেবনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ চড়িলাম মধ্যপাড়াস্থিত নিজ বাড়িতে৷ তিন মাস আগেই অটো দুর্ঘটনায় মাকে হারিয়েছিলেন আজ এক কন্যা সন্তান এবং স্ত্রীকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top