News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর স্টেশনে নাইজেরিয়ার দুই যুবক গ্রেপ্তার
Image

ধর্মনগর স্টেশনে নাইজেরিয়ার দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশন থেকে রেল পুলিশ ২ নাইজেরিয়ান যুবককে আটক করেছে৷ তারা আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেসের করে যাওয়ার চেষ্টা করছিল৷রাজ্যে আটক হলো আরো দুই নাইজেরিয়ান যুবককে৷ জানা যায় আগরতলা থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে করে তারা যাওয়ার চেষ্টা করছিল৷


সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রেল পুলিশ ধর্মনগরে তাদেরকে রাজধানী এক্সপ্রেস থেকে আটক করেছে৷ তাদের কাছ থেকে ৪১ টি ডলার, ১ হাজার ভারতীয় টাকা, মোবাইল সেট এবং কিছু কাপড়চোপড় উদ্ধার হয়েছে৷ তবে তাদের কাছ থেকে আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি৷ আটক দুই যুবকের নাম চোখুয়া ফ্রান্সিস এবং উমে ইফচাওখু৷ তাদের মধ্যে একজনের কাছ থেকে বাংলাদেশের একটি পাসপোর্ট পাওয়া গেছে৷ তবে তারা যে নাইজেরিয়ান নাগরিক সে সম্পর্কিত পরিচয় পত্র মিলেছে৷ তাদের মধ্যে একজন ব্যবসায়ী৷তাদের বিরুদ্ধে নির্দিষ্ট থানায় মামলা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য রাজ্যে প্রায়ই নাইজেরিয়ান নাগরিকদের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে৷এইসব নাইজেরিয়ান লোকজনরা বাংলাদেশের মধ্য দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করে চলেছে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top