News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ল্যান্ডপোর্ট নির্মাণে বিএসএফ ও বিজিবি-র সহযোগিতা চেয়েছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
Image

রাজ্যে ল্যান্ডপোর্ট নির্মাণে বিএসএফ ও বিজিবি-র সহযোগিতা চেয়েছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

আগরতলা, ৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে জিরো লাইন থেকে ১৫০ গজ ভেতরে ল্যান্ডপোর্ট নির্মাণে বিএসএফ এবং বিজিবি-র সহযোগিতা চেয়েছেন দুই দেশের ল্যান্ডপোর্ট অথরিটি৷ মঙ্গলবার সিপাহিজলা জেলায় শ্রীমন্তপুরে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া-র চেয়ারম্যান আদিত্য মিশ্রা এবং ল্যান্ডপোর্ট অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান তারিকুল ইসলাম যৌথ কমিটির বৈঠকে এ-বিষয়ে আলোচনা করেছেন৷


এ-বিষয়ে বাংলাদেশ ল্যান্ডপোর্ট অথরিটি-র চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, গতানুগতিক কার্যবিধির অন্তর্গত আজ দুই দেশের ল্যান্ডপোর্ট অথরিটি বৈঠক করেছে৷ তাতে, নতুন সমস্যার প্রসঙ্গ উঠে আসেনি৷ পুরনো কিছু সমস্যা সমাধানের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, সীমান্তে জিরো লাইনে ১৫০ গজ ভেতরে নতুন কয়েকটি ল্যান্ডপোর্ট তৈরি করতে চাইছে বাংলাদেশ৷ তেমনি, ইন্ডিয়ান ল্যান্ডপোর্ট অথরিটিও অনুরপ কিছু ল্যান্ডপোর্ট তৈরি করতে চাইছে৷ এ-ক্ষেত্রে বিএসএফ, বিজিবি এবং অন্যান্য সংশ্লিষ্টদের সহযোগিতা চাইছি আমরা৷


সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উদযাপনের পূর্বে ভারতের সাথে পুরনো রেল সংযোগ পুনরায় চালু হোক চাইছেন৷ সে-ক্ষেত্রে সড়কপথে যোগাযোগ শক্তিশালী করার সাথে রেলপথেও সংযোগ স্থাপন মজবুত করা হবে৷ এদিন তিনি জানিয়েছেন, শ্রীমন্তপুর ল্যান্ডপোর্ট তৈরির পদ্ধতি এবং পরিকাঠামো দেখতে এসেছি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top