News Flash

  • Home
  • Uncategorized
  • কের চৌমুহনীতে কালী মন্দিরে চুরি
Image

কের চৌমুহনীতে কালী মন্দিরে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনীতে শিব কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল মন্দিরের সিসি ক্যামেরা খুলে মন্দিরের ভিতরে ঢুকে শিব এবং কালির যাবতীয় সোনার গয়না চুরি করে নিয়ে গেছে৷


রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও নতুন করে প্রশ্ণ করতে শুরু করেছে৷ নিরাপত্তা বলয় এর মধ্যেই একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ গতকাল রাতেও রাজধানী আগরতলা শহরের কের চৌমুহনীতে শিব কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল মন্দিরের দুটি সিসি ক্যামেরা খুলে মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে মন্দিরের তালা কেটে শিব এবং কালীর যাবতীয় সোনার গয়না চুরি করে নিয়ে গেছে৷মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণ করতে এসে স্থানীয় এক ভদ্রমহিলা লক্ষ করেন শিবকালী মন্দির এর গ্রিলের তালা ভাঙ্গা এবং মন্দিরের ভিতরে ঢুকে যাবতীয় সোনা গয়না চুরি করে দিয়ে গেছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি স্থানীয় লোকজন জানান৷ খবর পেয়ে ছুটে আসেন মন্দিরের পূজারী৷


ঘটনা প্রত্যক্ষ করে তার মাথায় বাজ পরার উপক্রম৷ তিনি জানান ২৮ বছর ধরে তিনি এই মন্দিরের পূজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন৷ ২০০৮সালে আবারও চুরির ঘটনা ঘটেছিল৷ মন্দিরের পূজারীরা আরো জানান চোরেরা পেছন দিক থেকে ঢুকে সিসি ক্যামেরা খুলে নিয়েছে৷শাটারের তালা এবং মন্দিরের তালা ভেঙ্গে তারা ভেতরে ঢুকে মায়ের মুকুট , চুড়া এবং বাবার কেশর চুরি করে নিয়ে গেছে৷ লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়েছে বলে তিনি জানান৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া সোনা গহনা উদ্ধার কিংবা চোরদেরআটক করা সম্ভব হয়নি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top