News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিল এক ব্যক্তি
Image

ঋণের জ্বালায় আত্মহত্যার পথ বেছে নিল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিলো আরো এক ব্যক্তি৷ আত্মঘাতী ব্যক্তির নাম নেপাল সরকার৷ বাড়ি এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা দিনের-পর-দিন বৃত্তি পেয়ে চলেছে৷


ঋণের দায়ে এবং মানসিক অবসাদে এসব আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে৷এয়ারপোর্ট থানা এলাকার নারায়নপুর এলাকার বাসিন্দা নেপাল সরকার গত পরশু নিজ বাড়িতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন৷ পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংগর হাসপাতালে নিয়ে যান৷অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷জিবি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই ব্যক্তি৷ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে নেপাল সরকারের পত্র উত্তম সরকার জানায় বোনের বিয়ে দেওয়ার জন্য বেশকিছু টাকা ঋণ হয়ে গেছে৷ ঋণের টাকা মিটিয়ে দিতে পারছেন না তার বাবা নেপাল সরকার৷ তাতে তিনি অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ঋণের টাকা মিটিয়ে দিতে না পারায় তিনি প্রায়ই বলতেন আত্মহত্যা করবেন৷শেষ পর্যন্ত বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷ কন্যাদায়গ্রস্ত পিতা ঋণের দায়ে আত্মহত্যা করার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top