News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরি হারিয়েছেন, তবু মনোবল ভাঙেনি, শখকে পেশা হিসেবে বেছে নিলেন চাকরিচ্যুত শিক্ষিকা
Image

চাকরি হারিয়েছেন, তবু মনোবল ভাঙেনি, শখকে পেশা হিসেবে বেছে নিলেন চাকরিচ্যুত শিক্ষিকা

আগরতলা, ৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ পূর্বতন বামফ্রন্ট সরকারের ভুল নীতির কারণে চাকরি হারিয়েছেন ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা৷ তাঁদের মধ্যে অনেকেই আজ চাকরি দাবিতে প্রতিবাদী হয়েছেন, আন্দোলনে নেমেছেন৷ কিন্তু বাস্তব পরিস্থিতিকে স্বীকার করে শখকে আজ পেশা করেছেন এমনই এক চাকরিচ্যুত শিক্ষিকা৷ মাটির প্রতিমা তৈরি করে অর্থ উপার্জনে নেমেছেন গৌরী সরকার দেব৷ এ-বছর তিনি ১০০টি সরস্বতীর মূর্তি বানিয়েছেন৷ এখন বাজারে বিক্রি করে সঠিক মূল্য পাওয়ার আশায় তিনি৷


আগরতলার অরুন্ধতি নগর আইলমারা এলাকার বাসিন্দা চাকরিচ্যুত শিক্ষিকা গৌরী বলেন, চাকরির পাওয়ার কোনও সম্ভাবনা নেই৷ ফলে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে বের করতে হবে৷ তিনি আক্ষেপ করে বলেন, বিপিএল পরিবারের ছিলাম, তাই শিক্ষিকার চাকরি পেয়েছিলাম৷ কিন্তু এখন চাকরি হারিয়ে জীবনযাপন দুর্বিসহ হয়ে উঠেছে৷ তিনি বলেন, পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে তাঁর৷ মেয়ের ভবিষ্যত গড়ে তোলার প্রশ্ণে রোজগার করতেই হবে৷ তাই, মূর্তি বানানো শুরু করেছি৷ তবে বাজারে পরিশ্রমের সঠিক মূল্য মিলবে কিনা সে-বিষয়ে সন্দেহ কাটছে না তাঁর৷

প্রসঙ্গত, ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষকদের জন্য সংবিধানিক নিয়ম মেনে এবং আইনিভাবে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন দফতরে শূন্য পদ খুঁজে বের করেছে৷ ওই পদে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে৷ তবে নতুন নিয়োগ অনুযায়ী শর্ত মেনে পরীক্ষা দিতে হবে চাকরি প্রত্যাশীদের৷ তাতেই আপত্তি একাংশ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকার৷ তাঁরা চাইছেন পুনরায় নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং অসাংবিধানিক ভাবে তাঁদের নিয়োগ দেওয়া হোক৷ এই দাবিতে তাঁরা লাগাতার আন্দোলন করছেন৷ শুধু তা-ই নয়, জ্বালাময়ী ভাষণ দিয়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার মতলব আঁটছেন তাঁরা৷
অথচ তাঁদেরই মধ্যে একজন চাকরিচ্যুত শিক্ষিকা, সরকারের মোখাপেক্ষী না থেকে স্বনির্ভর হওয়ার জন্য ঝাঁপিয়েছেন৷ তাঁর এই সাহসী পদক্ষেপে আরও অনেককেই অনুপ্রাণিত হবেন বলেও মনে করা হচ্ছে৷ এ-ক্ষেত্রে ত্রিপুরার সরকারের উচিত তাঁকে আর্থিক ভাবে সহায়তা করা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top