News Flash

  • Home
  • Uncategorized
  • জেলা ও দায়রা আদালত সফরে গেলে আইনমন্ত্রীকে সাত দফা দাবী সনদ তুলে দিলেন আইনজীবীরা
Image

জেলা ও দায়রা আদালত সফরে গেলে আইনমন্ত্রীকে সাত দফা দাবী সনদ তুলে দিলেন আইনজীবীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ সোমবার রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত পরিদর্শন করেন৷ জেলা ও দায়রা আদালত পরিদর্শনকালে আইনমন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরা বার এসোসিয়েশানে যান৷ ত্রিপুরা বার এসোসিয়েশানে মন্ত্রী রতন লাল নাথকে বিজেপি ল এন্ড লিগেল এফায়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়৷


একই সাথে মন্ত্রী রতন লাল নাথের হাতে তুলে দেওয়া হয় ৭ দফা দাবি সম্বলিত স্মারক লিপি৷ এইদিন বিকালে ত্রিপুরা বার এসোসিয়েশানে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান বিজেপি ল এন্ড লিগেল এফায়ার্স ডিপার্টমেন্টের কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব৷ তিনি সাংবাদিক সম্মেলনে ৭ দফা দাবি গুলি তুলে ধরে বলেন মন্ত্রী রতন লাল নাথ এই দাবি গুলির সাথে সহমত পোষণ করেছেন৷ এবং সদর্থক ভুমিকা গ্রহণের বিষয়ে আশ্বাস দিয়েছেন৷


এইদিন আইন মন্ত্রীর সাথে ছিলেন সদর মহকুমা শাসক অসিম সাহা সহ অন্যান্যরা৷ আইনমন্ত্রী রতন লাল নাথ এইদিন পশ্চিম জেলা ও দায়রা আদালতে গিয়ে ত্রিপুরা ব্যার এসোসিয়েশনের নির্বাচিত কমিটির সদস্য সদস্যাদের সাথে মিলিত হন৷ তাদের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন৷ আইনমন্ত্রী রতন লাল নাথ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান জেলা আদালতে বিশেষ করে আইনজীবীদের কিছু সমস্যা রয়েছে৷


পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে৷ ত্রিপুরা ব্যার এসোসিয়েশনের নির্বাচিত কমিটির ইতিপূর্বে ওনার সাথে দেখা করেছে৷ তাই তিনি এইদিন জেলা আদালত পরিদর্শনে গিয়েছেন৷ তিনি আরও বলেন ত্রিপুরা ব্যার এসোসিয়েশনের নির্বাচিত কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top