News Flash

  • Home
  • Uncategorized
  • বার কাউন্সিল অব ত্রিপুরার নয়া চেয়ারম্যান হলেন প্রদ্যুৎ কুমার ধর
Image

বার কাউন্সিল অব ত্রিপুরার নয়া চেয়ারম্যান হলেন প্রদ্যুৎ কুমার ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় মনোনীত হলেন আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর৷ একই সাথে ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হলেন আইনজীবী কাকলি দেব৷ সম্প্রতি ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার মেয়াদ শেষ হয়৷ তারপর ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়৷


নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করার জন্য চেয়ারম্যান পদে আইনজীবী প্রদ্যুৎ কুমার ধর সহ দুইজন মনোনয়ন পত্র জমা দেন৷ অপরদিকে ভাইস চেয়ারম্যান পদের জন্য কাকলি দেব মনোনয়ন পত্র জমা দেন৷ রবিবার ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার এক সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে সহ অন্যান্যরা৷ এই সভায় সর্বসম্মতিক্রমে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় আইনজীবী প্রদ্যুৎ কুমার ধরকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আইনজীবী কাকলি দেবকে মনোনীত করা হয়৷


ফলে নির্বাচনের কোন প্রয়োজন হয়নি৷ পরে রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে জানান ব্যার কাউন্সিল অফ ত্রিপুরা ঐক্য, মৈত্রী ও সম্প্রতির বার্তা বহন করেছে৷ বিনা নির্বাচনে সর্বসম্মতিক্রমে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান হিসাবে পুনঃরায় আইনজীবী প্রদ্যুৎ কুমার ধরকে এবং ভাইস চেয়ারম্যান হিসাবে আইনজীবী কাকলি দেবকে মনোনীত করা হয়েছে৷ ত্রিপুরার উকিল সমাজ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার জন্য ব্যার কাউন্সিল অফ ত্রিপুরা প্রতিশ্রুতিবদ্ধ৷ সেই ঐক্যের নিদর্শন বিনা নির্বাচনে ব্যার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনয়ন পাওয়া৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top