News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় গণবস্থানে বসার অনুমতি চাইতে হাইকোর্টের দ্বারস্থ ১০৩২৩
Image

পুনরায় গণবস্থানে বসার অনুমতি চাইতে হাইকোর্টের দ্বারস্থ ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার জন্য চাকরিচ্যুত কমিটির আবেদনে সাড়া দিয়ে পুলিশ অনুমতি না দেওয়ায় শেষ পর্যন্ত তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ চাকরিচ্যুতসংগঠিত করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল৷পুলিশের তরফ থেকে নানা কারণ দেখিয়ে আন্দোলন করার কোন অনুমতি দেওয়া হয়নি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতারা৷

তারা বলেন গণতান্ত্রিক উপায় আন্দোলন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের যৌথ সংগঠনের কমিটিএক টানা ৫১ দিন ধরে সিটি সেন্টারের সামনে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল৷গত ২৭ জানুয়ারি পুলিশ আগাম কোন কিছু না জানিয়ে তাদের আন্দোলন মঞ্চ ভেঙ্গে দিয়ে আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে যায়৷ রাজ্য সরকার পরিকল্পিতভাবেগণত্ আন্দোলনের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে তাদের আন্দোলন স্তব্ধ করে দেযর চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়৷ সরকারের এই মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠন৷ তারা স্পষ্টভাবে জানিয়েছেন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর৷ রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনগণতান্ত্রিক্ উপায়ে তাদেরকে আন্দোলন করার অনুমতি না দেওয়ায় তারা বাধ্য হয়েই হাইকোর্টে আবেদন জানিয়েছেন বলে জানানো হয়৷

তারা আশা ব্যক্তকরেছেন হাইকোর্ট তাদের অবস্থা বিবেচনা করে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অনুমতি দেবে বলে তারা বিশ্বাসী৷ হাইকোর্টের কাছ থেকে অনুমতি নিয়েই তারা আন্দোলনে সামিল হবেন বলে জানান৷ আন্দোলনকারীরা অভিযোগ করেছেন গত২৭ জানুয়ারি তাদের ওপর পুলিশ যে বর্বরোচিতঘটনা সংঘটিত করেছে তার জবাব তারা গণতান্ত্রিক উপায়ে দিতে প্রস্তুত৷ এসব বিষয় নিয়ে তারা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন এর দ্বারস্থ হয়েছেন৷ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top