News Flash

Image

বিদ্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ ধলাই জেলার রসিয়া বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভাঙচুর চালিয়েছে সমাজবিরোধীরা৷ ঘটনাকেকেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে করোনাভাইরাস এমন পরিস্থিতিতে সুকল বন্ধ থাকার সময় দুসৃকতিকারীরা সুকলের কাচের জানালা ভেঙ্গে চুরমার করে দেয়৷ গত ৩০ নভেম্বর এবং ৬ডিসেম্বর পরপর ভাংচুরের ঘটনা সংঘটিত করে সমাজবিরোধীরা৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷সুকলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এসএমসি কমিটি কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে বৈঠক করেছেন৷কিন্তু এখনো পর্যন্ত সমাজবিরোধীদের আটক করা যায়নি৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন৷ বিদ্যালয়ের সম্পদ রক্ষা এবং পঠন-পাঠনের পরিবেশ বজায় রাখার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক সহ এলাকার সকল স্তরের জনগণের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন৷ এদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top