News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ানমারে প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন
Image

মায়ানমারে প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন

নে পি দ, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মায়ানমারে প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন করল সামরিক জুন্টা । মায়ানমারের স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল প্রেসিডেন্ট কার্যালয়ের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখা হয়েছে । শনিবার এমনটাই বলা হয়েছে কাউন্সিলের ইস্যু করা এক আদেশে । পাশাপাশি বদল করা হয়েছে ইউনিয়ন গর্ভমেন্ট অফিসেরও ।ইউনিয়ন গর্ভমেন্ট অফিসের নাম পরিবর্তন করে অফিস অব স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল রাখা হয়েছে। স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল তিন সদস্য বিশিষ্ট একটি প্রেস টিম গঠন করেছে। এর নেতৃত্বে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল জ মিনতুন।

গত সোমবার নতুন পার্লামেন্ট অধিবেশনের প্রাক্কালে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু কিসহ এনএলডি’র সিনিয়র নেতারদের গ্রেফতার ও এক বছরের জরুরি অবস্থা জারির পর রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফের ওপর ন্যস্ত করা হয়। এর পর প্রতিরক্ষা বিভাগের কমান্ডার-ইন-চিফ কার্যালয় সম্প্রতি স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গঠন করে।

নবগঠিত স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন ইলেকশন কমিশনও সংস্কার করেছে। দেশটির সামরিকবাহিনী নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে। এছাড়া জরুরি অবস্থা জারির পর কেবিনেটেও বড় ধরণের রদবদল করা হয়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top