News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র পঞ্জাব নয়, সমস্ত রাজ্যের কৃষকরাই আন্দোলন করছেন : হরসিমরত
Image

শুধুমাত্র পঞ্জাব নয়, সমস্ত রাজ্যের কৃষকরাই আন্দোলন করছেন : হরসিমরত

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভায় শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছিলেন, ‘কৃষি আইন নিয়ে নির্দিষ্ট রাজ্যের কৃষকদেরই ভুল বোঝানো হচ্ছে।’ অর্থাৎ পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সম্পর্কেই সম্ভবত এই মন্তব্য করেছিলেন কৃষিমন্ত্রী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল জানালেন, ‘শুধুমাত্র পঞ্জাব নয়, সমস্ত রাজ্যের কৃষকরাই আন্দোলন করছেন।’ শনিবার হরসিমরত কৌর বাদল বলেন, ‘শুধুমাত্র পঞ্জাবের কৃষকরাই আন্দোলন করছেন, এটা সরকারের ভ্রান্ত ধারণা। সমগ্র দেশ প্রতিবাদ করছে, আন্দোলনস্থলে রয়েছেন দেশের সমস্ত রাজ্যের কৃষকরা। এত কিছুর পরও, তাঁরা যদি চোখ বন্ধ করে বলতে থাকে শুধুমাত্র পঞ্জাবের কৃষকরা আন্দোলন করছেন, তাহলে আর কিছু বলার নেই।’

পঞ্জাবের ‘নিরপরাধ’ যুবকদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন হরসিমরত। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে হরসিমরত বলেন, ‘দিল্লিতে গিয়ে পঞ্জাবের নিরীহ যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার নিশ্চিত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের। তাঁদের সাহায্য করা পঞ্জাব সরকারের দায়িত্ব, কিন্তু তাঁরা কী করছেন?’

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top