News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাসকে অন্তিম শ্রদ্ধা
Image

প্রাক্তন বিধায়ক নারায়ণ চন্দ্র দাসকে অন্তিম শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ন চন্দ্র দাস প্রয়াত হয়েছেন৷ তার মৃত্যুর সংবাদে কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নারায়ন চন্দ্র দাস দীর্ঘ রোগভোগের পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷

শুক্রবার তাঁর মৃতদেহটি বিধানসভা ভবন এ নিয়ে যাওয়া হয়৷সেখানে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস ,রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্যরা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷ বিধানসভা ভবন থেকে তার মরদেহ নিয়ে আসা হয় আগরতলা কংগ্রেস ভবনের সামনে৷এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ,প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা সহ অন্যান্য নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রতাপগড় তার নিজ বাসভবনে৷

সেখানেও দলীয় নেতা-কর্মী সমর্থকরা নশ্বর দেহ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ প্রতাপগড় থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে৷সেখানে দলীয় নেতা-কর্মী সমর্থকরা পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত প্রাক্তন বিধায়ক নারায়ন চন্দ্র দাস এর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ উল্লেখ্য নারায়ন চন্দ্র দাস নলছড় বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top