News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় নৌ পরিবহণ রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দভিয়া
Image

দু’দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় নৌ পরিবহণ রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্দভিয়া

আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি. স.)৷৷ দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন নৌ পরিবহণ ও জাহাজ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাষ্ট্র মন্ত্রী মনসুখ মান্দভিয়া৷ শনিবার তিনি ত্রিপুরায় এসে সিপাহীজলা জেলায় সোনামুড়া মহকুমায় ভাসমান জেটি এবং স্থায়ী জেটি-র নির্মাণ কাজ পর্যবেক্ষণ করবেন৷ বিজেপি সুত্রে খবর, আগামীকাল সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরে নেমেই মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন৷


ওইদিন তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করবেন এবং তারপর রাজ্য অতিথিশালায় শিল্পপতিদের সাথে বৈঠকে মিলিত হবেন৷ সূত্রের দাবি, ওই বৈঠক সেড়ে তিনি সোজা সোনামুড়া চলে যাবেন এবং অভ্যন্তরীণ নৌ পরিবহণ বন্দর পরিদর্শন করবেন৷

সূত্রের কথায়, ল্যান্ড পোর্ট অথরিটি-র ওয়্যারহাউস-এ বিভিন্ন সুযোগ-সুবিধার খোজ নেবেন৷ সেখানেই ত্রিপুরা সরকার, ল্যান্ড পোর্ট, ভারতীয় নৌ পরিবহন আধিকারিক-দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন৷ বিকেলে তিনি পুণরায় সংস্লিষ্ট সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করবেন৷ রাজ্য অতিথিশালায় ভারতীয় জল পরিবহন আধিকারিক-রা বিভিন্ন কাজকর্মের বর্ণনা দেবেন৷


প্রসঙ্গত, সোনামুড়া-দাউদকান্দি নৌ পরিবহনে গোমতি নদী দিয়ে পরীক্ষামূলক পণ্য আমদানি হয়েছেঊ সম্ভবত, বাংলাদেশের সাথে নৌ পরিবহনে স্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা সফরে আসছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top