News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক্টর র‍্যালিতে মৃত কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা বঢরা
Image

ট্রাক্টর র‍্যালিতে মৃত কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা বঢরা

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি(হি.স.): ট্রাক্টর র‍্যালিতে গিয়ে মৃত কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা । বৃহস্পতিবার মৃত কৃষক নভরীত সিংকে কৃষক আন্দোলনের ‘শহিদ’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন,”এক শহিদের পরিবার তাঁর আত্মত্যাগ কখনও ভুলতে পারে না। ওই আত্মত্যাগ চিরদিন নিজের হৃদয়ে রেখে দেয়। এই আত্মত্যাগ সফল করার জন্য তাঁর মনে প্রত্যয় সৃষ্টি হয়।”


প্রসঙ্গত, ২৬ জানুয়ারি দিল্লির আইটিও এলাকায় ট্রাক্টর উলটে গিয়ে প্রাণ হারিয়েছিলেন কৃষক আন্দোলনে শামিল নভরীত সিং। ময়নাতদন্তে এই তথ্যই উঠে এসেছে। কিন্তু মৃত কৃষকের পরিবার তেমনটা মানতে নারাজ। তাঁদের দাবি, ট্রাক্টর উলটে নয়, পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন নভরীত। সে ঘটনার সাক্ষীও থেকেছেন একাধিক কৃষক। যদিও, তাঁদের সেই দাবির পরও নতুন করে এই ঘটনার কোনও তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। নভরীতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর প্রিয়াঙ্কা দাবি করলেন, নভরীতের পরিবার এখনও তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দিহান। এবং তাঁরা চান, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top