News Flash

  • Home
  • Uncategorized
  • সমষ্টিগত শক্তি ভারতকে বিশ্বে মহান উন্নীত করবে : প্রধানমন্ত্রী
Image

সমষ্টিগত শক্তি ভারতকে বিশ্বে মহান উন্নীত করবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): সমষ্টিগত যে শক্তি দাসত্বের শিকল ভেঙেছিল, সেই সমষ্টিগত শক্তি ভারতকে বিশ্বের মহান শক্তিতে উন্নীত করবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের গোরক্ষপুরে চৌরী চৌরা শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রী এদিন বলেন, “চৌরী চৌরার পবিত্র ভূমিতে দেশের জন্য আত্মবলিদান দেওয়া, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন দিশা দেখানো শহিদদের প্রণাম করছি, অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ১০০ বছর আগে চৌরি চৌরাতে যা হয়েছিল, তা শুধুমাত্র অগ্নিসংযোগের ঘটনা ছিল না, একটি থানায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ছিল না, চৌরী চৌরার বার্তা অনেক বৃহৎ ছিল। আগুন জ্বলছিল মানুষের মনে।”

প্রধানমন্ত্রী বলেন, “আজ থেকে শুরু হওয়া কার্যক্রম বছরব্যাপী আয়োজিত হবে। এই সময়ে চৌরী চৌরার সঙ্গে সমস্ত গ্রাম, সমস্ত অঞ্চলের বীর আত্মত্যাগীদের স্মরণ করা হবে। সমষ্টিগত যে শক্তি দাসত্বের শিকল ভেঙেছিল, সেই সমষ্টিগত শক্তি ভারতকে বিশ্বের মহান শক্তিতে উন্নীত করবে। করোনা পরিস্থিতিতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সাহায্যের হাত বাড়িয়ে ওষুধ পাঠিয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজেদের ৫০ লক্ষের বেশি নাগরিককে স্বদেশে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকদের সুরক্ষিতভাবে নিজেদের দেশে পাঠিয়েছে ভারত। ভারত এখন নিজেই করোনার ভ্যাকসিন তৈরি করছে। বিশ্বের বিভিন্ন দেশের থেকে দ্রুত গতিতে টিকাকরণ কর্মসূচি চলছে। মানব জাতির সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে ভারত। এর ফলে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মা শান্তি পাচ্ছে।”

অন্নদাতাদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, মহামারীর চ্যালেঞ্জের মধ্যেই আমাদের কৃষি ক্ষেত্র এগিয়ে গিয়েছে এবং কৃষকরা রেকর্ড উৎপাদন করেছেন। আমাদের কৃষকরা যদি আরও শক্তিশালী হবেন, তাহলে কৃষি ক্ষেত্রের প্রগতি আরও দ্রুততার সঙ্গে হবে। কৃষকদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলের জন্য ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন। কৃষকদের আত্মনির্ভর করে তোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংকল্প নিতে হবে-দেশের একতা আমাদের কাছে সর্বাগ্রে। দেশের সম্মান আমাদের কাছে সবথেকে বড়। এই ভাবনা নিয়ে সমস্ত দেশবাসীকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top