News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের মধ্যে দ্রুততম, ১৯ দিনে ভারতে ৪৪ লক্ষের বেশি টিকাকরণ
Image

বিশ্বের মধ্যে দ্রুততম, ১৯ দিনে ভারতে ৪৪ লক্ষের বেশি টিকাকরণ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): টিকাকরণ কর্মসূচিতে রেকর্ড গড়ল ভারত। আমেরিকা, ব্রিটেনকে পিছনে ফেলে দিল ভারত। মাত্র ২০ দিনের মধ্যেই ভারতে ৪৪ লক্ষের বেশি ফ্রন্টলাইন কর্মীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা পেয়েছেন ৪৪ লক্ষের বেশি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত ৪৪ লক্ষ ৪৯ হাজার ৫৫২ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৩ লক্ষ ১০ হাজার ৬০৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

করোনা-টিকাকরণের ক্ষেত্রে আমেরিকা ও ব্রিটেনকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। ভারত ছাপিয়ে গিয়েছে ইজরায়েলকেও। প্রসঙ্গত, মার্চ-এপ্রিলের মধ্যে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধা মিলিয়ে প্রায় ৩ কোটিকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। পুণের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ কোভিডের প্রতিষেধক হিসাবে দেওয়া হচ্ছে ভারতে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top