News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার থেকে কলকাতায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
Image

শুক্রবার থেকে কলকাতায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতায় প্রথম ও দ্বিতীয়বার সফল আয়োজনের পর তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। উৎসবটি পুরোপুরি বাংলাদেশের সিনেমা নিয়ে।

চলচ্চিত্র প্রদর্শনী হবে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠানে স্থান নন্দন প্রেক্ষাগৃহ এক দুই ও তিন-এ। দুপুর ১২ টা থেকে রাত আটটা। “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে একটি চিত্রকর্ম প্রদর্শনী দেখানো হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ ৫ থেকে ১১ ই ফেব্রুয়ারি, দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।

তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, কলকাতায় এবারের উৎসবটি শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এবার থাকছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রপ্রদর্শনীর আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের। এছাড়া কলকাতায় এই উৎসবে উপস্থিত থাকবেন জয়া আহসান, ফেরদৌস, পূর্ণিমা ও রিয়াজ প্রমুখ।

৫ দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৩২টি সিনেমা। এরমধ্যে সাতটি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো- জালালের গল্প, কৃষ্ণপক্ষ, অজ্ঞাতনামা, আঁখি ও তার বন্ধুরা, ফাগুন হাওয়ায়, ইতি তোমারই ঢাকা ও রাজাধিরাজ রাজ্জাক।

ইমপ্রেস টেলিফিল্ম ছাড়া যে ২৫টি সিনেমা দেখানো হবে কলকাতায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ: ছুঁয়ে দিলে মন, আন্ডার কনস্ট্রাকশন, পদ্ম পাতার জল, বাপজানের বায়স্কোপ, মুসাফির, আয়নাবাজি, সত্তা, ভুবনমাঝি, সেরা নায়ক, পোড়ামন ২, দেবী, আবার বসন্ত, ইন্দুবালা, শাহেনশাহ, অন্তরজ্বালা, মায়া দ্য লস্ট মাদার, কাঠবিড়ালী, একাত্তরের গণহহত্যা ও বধ্যভূমি, জন্মসাথী, গণআদালত, হীরালাল সেন, কাঙ্গাল হরিনাথ, ইসমাইলের মা, শাটল ট্রেন ও ন ডরাই।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top