News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কার কনভয়, হতাহতের খবর নেই
Image

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কার কনভয়, হতাহতের খবর নেই

লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের রামপুরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার কনভয়। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের সময় পুলিশের গুলিতে মারা যান নবনীত সিং নামে একজন কৃষক, ওই কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালেই রামপুরের উদ্দেশে রওনা দেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা। কিন্তু, সকালেই হাপুর রোডে প্রিয়াঙ্কার কনভয়ের দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। যদিও, এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রিয়াঙ্কা সুরক্ষিত রয়েছেন।

কনভয়ের একটি গাড়ির কোনও যান্ত্রিক সমস্যা হওয়াতে চালক আচমকা ব্রেক কষেন। ফলে পিছনে থাকা কনভয়ের অন্য একটি গাড়ি এসে সামনের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় কয়েকটি গাড়ির সামান্য ক্ষতি হলেও চালক বা কোনও যাত্রী জখম হননি। সুস্থ রয়েছেন প্রিয়াঙ্কাও।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top