রাজৌরিতে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন, পাক গোলায় মৃত্যু সেনা জওয়ানের

জম্মু, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণে ফের অশান্ত হল আন্তর্জাতিক সীমান্ত। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পাক গোলাগুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। শহিদ জওয়ানের নাম-লক্ষ্মণ। পাকিস্তানি হামলায় গুরুতর জখম হয়েছিলেন সিপাই লক্ষ্মণ, পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনা। ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাক সেনা। অনেক রাত অবধি চলতে থাকে পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বর্ষণ। প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দেরবানি সেক্টরে পাকিস্তানি হামলায় গুরুতর জখম হয়েছিলেন সিপাই লক্ষ্মণ, পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।