News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ বিল সংশোধন প্রত্যাহারের দাবীতে আগরতলায় মিছিল সিট্যুর
Image

বিদ্যুৎ বিল সংশোধন প্রত্যাহারের দাবীতে আগরতলায় মিছিল সিট্যুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে সিআই টি ইউ৷ মিছিলটি সিটু অফিসের সামনে থেকে শুরু হয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অরিয়েন্ট চৌমুহনীতে এসে সমবেত হয়৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বাজেট ও বিদ্যুৎ বিল সংশোধন প্রত্যাহার করা জোরালো দাবি জানান নেতৃবৃন্দ৷


প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ বলেন বিদ্যুৎ বিলের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি প্রতিবাদ আন্দোলন কর্মসূচি রাজ্য সংগঠিত করা হয়েছে৷ তিনি বলেন কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ সংশোধনীর মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপানোর চক্রান্ত শুরু করেছে৷ এ বছরের বাজেটে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়েছে৷তাতে সাধারণ মানুষ জটিল সমস্যায় পড়বেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷


প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সিটর বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন এবারের কেন্দ্রীয় বাজেট মানবতার উপর আক্রমণের শামিল৷ বাজেটে একতরফাভাবে মিথ্যাচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক কম রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ করা হয়েছে তার অর্ধেক টাকা করোনা ভ্যাকসিন প্রদানের জন্য নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান৷


এর ফলে দেশের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন৷রেগা ,আইসিডিএস , স্কিল ডেভেলপমেন্ট ,কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ কমানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷সবর্োপরি বিদ্যুৎ ব্যবস্থা , রাষ্ট্রায়ত্ত ব্যাংক ,বীমা ,বিমান সহ অন্যান্য ক্ষেত্র বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্য যে হয়েছে তাতে আর্থিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top