News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের বাজেটকে কৃষক বঞ্চনার বাজেট বলল সারা ভারত কৃষক সভা
Image

এবারের বাজেটকে কৃষক বঞ্চনার বাজেট বলল সারা ভারত কৃষক সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ ২০২০-২১ সালে বাজেটে কৃষকদের জন্য বন্টন করা হয়েছিল ১ কোটি ৩৪ লক্ষ ৩৪৯ টাকা৷ ২০২১-২২ বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ২২ লক্ষ ৯৬১ টাকা৷ বিগত বাজেট থেকে ৮ শতাংশ হ্রাস পেয়েছে বন্টন ব্যবস্থা৷ কৃষকদের করুন অবস্থায় এ বাজেট কৃষক এবং কৃষি ব্যবস্থার উপর প্রভাব পড়বে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আশংকা প্রকাশ করলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর৷


তিনি বলেন এ বাজেটের আগে সরকারের কাছে দাবি জানানো হয়েছে অতিমারি পরিস্থিতির মধ্যে আয়কর প্রদান করে না সেসব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে প্রতিমাসে চাউল প্রদান করার জন্য৷ কিন্তু বাজেটে এর কোনো উল্লেখ নেই৷ রেগার কাজ ২০০ দিন করার দাবি জানানো হলেও, রেগা বরাদ্দ বৃদ্ধি করা হয়নি৷ এতে প্রশ্ণ এটা সম্পূর্ণ কৃষি বিরোধী এবং কৃষক বিরোধী বাজেট৷ বাজেটে কোন জায়গায় কৃষকদের প্রতি সহানুভূতিশীল এর উল্লেখ নেই৷ কৃষকদের জন্য এই বাজেট বঞ্চনার বাজেট বলে আখ্যায়িত করলেন তিনি৷ ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির নেতৃত্ব রতন দাস৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top