News Flash

  • Home
  • Uncategorized
  • ভর্তি নিয়ে জট কাটেনি তেলিয়ামুড়া কলেজেও, প্রতিবাদে বিক্ষোভ দেখাল শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি
Image

ভর্তি নিয়ে জট কাটেনি তেলিয়ামুড়া কলেজেও, প্রতিবাদে বিক্ষোভ দেখাল শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ফেব্রুয়ারি৷৷ কলেজে ভর্তি হওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে তেলিয়ামুড়া কলেজেও৷ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয় বিপাকে পড়েছে অনেক ছাত্র-ছাত্রী৷ পছন্দমত বিষয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছে না অনেকেই৷ তাতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷
মঙ্গলবার এসব বিষয় নিয়ে তেলিয়ামুড়া কলেজের অধ্যক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও কোনো সুরাহা না হওয়ায় প্রতিবাদ বিক্ষোভে শমিল হয় ছাত্র-ছাত্রীরা৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের পাশে দাঁড়াই৷


এ বিষয়ে জানতে চাওয়া হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া নগর ইউনিটের যুগ্ম- সম্পাদক রাহুল পাল সংবাদমাধ্যমকে জানান ছাত্র- ছাত্রীদের পঠন- পাঠনের বিষয়গুলি অদল বদল হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ে গেছে৷ এই সমস্যার সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে তারা বহুবার দাবি জানিয়েছে৷ দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাস এ বিষয়ে কোনো সুরাহা করতে পারেননি৷ সে কারণে বাধ্য হয়ে তারা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাস আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন এই দাবি সনদ তিনি উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে পাঠাবেন এবং অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবেন৷

ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রস্তাবে রাজি হয়ে আপাতত তারা আন্দোলন প্রত্যাহার করে নিলেও এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷
উল্লেখ্য তেলিয়ামুড়া কলেজেই নয় রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র ভর্তি দিয়ে এবছর মারাত্মক জটিলতা দেখা দিয়েছে৷ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া শুরু করায় সবর্োচ্চ নম্বরের ভিত্তিতে বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে৷এই পদ্ধতি চালু করায় স্থানীয় ছাত্র ছাত্রী হিসেবে স্থানীয় কলেজে নির্ধারিত বিষয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে৷ ফলে অনেকের পক্ষেই দূরবর্তী স্থানে কলেজে দিয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না৷ তাতেই ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দিনের পর দিন বেড়েই চলেছে৷ এখনো পর্যন্ত কোন ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি৷
যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং উচ্চ শিক্ষা দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর যাতে কলেজে ভর্তি হতে পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷তবে ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমতো বিষয় নিয়ে যে পড়াশোনা করতে পারবে না তা প্রায় নিশ্চিত৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top