News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জোরাতাপ্পি দিয়ে রাস্তা সংস্কার, কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ জনতা
Image

মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে জোরাতাপ্পি দিয়ে রাস্তা সংস্কার, কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ ফেব্রুয়ারি৷৷ মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দ্রুততার সাথে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠলো ঠিকেদারের বিরুদ্ধে৷ ঘটনার বিবরণে জানা যায় জোলাইবাড়ী থেকে শিলাছড়ীর আইলমারা পর্যন্ত বাইখোড়া পূর্ত দপ্তর থেকে রাস্তা নির্মানের কাজের বারত পেয়েছেন জোলাইবাড়ীর জহর ও শম্ভু নামে দুই ব্যক্তি৷


এই কাজের জন্য সাড়ে নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যায়৷ ২০১৮ সালে এইকাজ শুরু হলেও দীর্ঘ কয়েকবছর কোন এক অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে৷ আগামী ৫ই ফেব্রুয়ারী জোলাইবাড়ীতে মুখ্যমন্ত্রী আসবেন৷ মুখ্যমন্ত্রী প্রথমে দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্ভোধন করবেন৷ পরবর্তী সময় নারদপাড়া এডিসি ভিলেজে জলাশয় পরিদর্শনে যাবেন৷ সবশেষে তিনি জোলাইবাড়ী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে একটি জনসভায় মিলিত হবেন৷


মুখ্যমন্ত্রী আগমনের জন্য তড়িঘড়ি করে রাস্তা সংস্কারের কাজ শুরু কবে দিয়েছে ঠিকেদার৷ কিন্তু এই কাজ নিম্নমানের বলে অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী৷ এলাকাবাসী সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান জনগণের সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোেেগ রাস্তা নির্মাণ করা হচ্ছে৷ কিন্তু ঠিকেদার সঠিকভাবে রাস্তা সংস্কারের সামগ্রী ব্যাবহার করছে না৷ রাস্তাটি সম্পূর্নভাবে নিম্নমানের সংস্কার করা হচ্ছে৷

আজকে রাস্তা পরিদর্শনে পূর্ত দপ্তরের আধিকারিকরা যান৷ সেখানে গিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের এলাকাবাসীর ক্ষোভের মুখে পরতে হয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জোলাইবাড়ী ফাঁড়ীর পুলিশ৷ এলাকাবাসীর দাবী রাস্তাটি যেন গুনগতমান বজায় রেখে সংস্কার করা হয়৷ না হলে তারা আগামীদিনে মুখ্যমন্ত্রীর দ্বাারস্ত হবে বলে জানান৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top