News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের চারটি ডিগ্রি কলেজে হবে ইন্টিগ্রেটেড বিএড কোর্স
Image

রাজ্যের চারটি ডিগ্রি কলেজে হবে ইন্টিগ্রেটেড বিএড কোর্স

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের চারটি কলেজে করা হবে ইন্টিগ্রেটেড বিএড কোর্স৷ এই কলেজগুলি হল বিবিএম কলেজ, ওমেন্স কলেজ, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনীয়া এবং ধর্মনগর কলেজ৷ মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহাকরণে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে এই চারটি কলেজে ইন্টিগ্রেটেড বিএড কোর্স করানোর অনুমতি দিতে এনসিটিই এর কাছে চিঠি পাঠিয়েছিল৷ প্রথম অবস্থায় এনসিটিই শুধুমাত্র বিবিএম কলেজের জন্য অনুমোদন দেয়৷ পরে রাজ্য সরকারের অনুরোধে এনসিটিই অন্য তিনটি কলেজেরও অনুমোদন দিয়েছে৷ যদিও ধর্মনগর কলেজের অনুমোদনের কাগজপত্র রাজ্য সরকারের হাতে আসেনি৷ তবে এনসিটিই মৌখিক ভাবে এই কলেজের অনুমোদনের বিষয়টিও নিশ্চিত করেছে৷

এদিকে, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন রাজ্যের চারটি মাদ্রাসা সুকলকে ইংরেজী মাধ্যমে পরিবর্তন করা হয়েছে৷ ধীরে ধীরে সবগুলি উচ্চমাধ্যমিক মাদ্রাসা সুকলকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হবে এবেং ওইসব সুকলে প্রাথমিক বিভাগও চালু করা হবে৷ তিনি জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে পর্ষদের পরিচালনায় মাদ্রাসা পরীক্ষা আটশ নম্বরের পরিবর্তে ছয়শ নম্বরে নেওয়া হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top