News Flash

  • Home
  • Uncategorized
  • বুলন্দশহরে দু’টি ট্রাকের সংঘর্ষ, চাকায় পিষে মৃত দু’জন পিএসি জওয়ান
Image

বুলন্দশহরে দু’টি ট্রাকের সংঘর্ষ, চাকায় পিষে মৃত দু’জন পিএসি জওয়ান

বুলন্দশহর (উত্তর প্রদেশ), ২ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক আন্দোলনের প্রেক্ষিতে মোতায়েন ছিলেন বেশ কয়েকজন প্রাদেশিক আর্মড কন্সট্যাবুলারি (পিএসি) জওয়ান। মঙ্গলবার সকালে বেপোরয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অকালেই মৃত্যু হল দু’জন পিএসি জওয়ানের। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন পিএসি জওয়ান। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রাবাদ এলাকায়। মৃত দু’জন পিএসি জওয়ানের নাম-প্রবীণ কুমার (২২) এবং প্রবীণ কুমার (২১)। তাঁদের বাড়ি গাজিয়াবাদে। দু’জন জওয়ান পিএসি-র ৩৮ ব্যাটেলিয়ন আলিগড়ের সদস্য ছিলেন। এই দুর্ঘটনায় আহত অবস্থায় দু’জন জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার (শহর) সুরেন্দ্রনাথ তিওয়ারি জানিয়েছেন, মঙ্গলবার সকালে সিকান্দ্রাবাদ এলাকায় দু’টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়, এরপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন কর্তব্যরত পিএসি জওয়ানকে চাকায় পিষে দেয়। দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আহত অবস্থায় আরও দু’জন পিএসি জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top