News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযথ চিকিৎসার অভাবে হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির
Image

যথাযথ চিকিৎসার অভাবে হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী এক ব্যক্তির উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সুজিত দাস৷ বাড়ি এয়ারপোর্ট থানা এলাকার নরসিংগড় সংলগ্ণ অনঙ্গ নগর গ্রামে৷সংবাদ সূত্রে জানা গেছে সুজিত দাস নামে ওই ব্যক্তি তার এক বন্ধুর ফুলর বাড়িতে তেলিয়ামুড়া বেড়াতে গিয়েছিলেন৷ বেড়াতে গিয়ে পুকুরে স্নান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন৷


স্থানীয় লোকজন তাকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷জিবি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ সে অনুযায়ী আইসিইউতে কল দেওয়া হয়৷দীর্ঘ ১৫ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও দারিদ্র সীমার নিচে বসবাসকারী সুজিত দাসকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়নি৷ আই সি ইউ তে নিয়ে না যাওয়ায় তার উপযুক্ত চিকিৎসা হয়নি৷ উপযুক্ত চিকিৎসার অভাবে রবিবার রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুজিত দাস নামের ওই ব্যক্তি৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার নিজ বাড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷পরিবারের লোকজনের অভিযোগ করেছেন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হওয়ার কারণেই তারা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করাতে পারেননি৷


উপযুক্ত চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে৷ উল্লেখ্য রাজ্যের প্রথম হাসপাতাল জিবিতে উপযুক্ত চিকিৎসা পেতে হলে যে আর্থিক সম্বল এবং জনবল প্রয়োজন এই ঘটনার মধ্য দিয়ে তার প্রমাণ মিলেছে৷ যাদের আর্থিক সম্পদ এবং জনবল রয়েছে তারা হয়তো এভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তো না৷ মৃতের আত্মীয় স্বজনরা অভিযোগ করেছেন তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো তার মৃত্যু হত না৷রাজ্যের প্রথম হাসপাতালে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যের এভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনার সংবাদে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top