News Flash

  • Home
  • Uncategorized
  • ভিওয়ান্ডিতে গোডাউন ভেঙে মৃত্যু একজনের, আহত ৬ জন
Image

ভিওয়ান্ডিতে গোডাউন ভেঙে মৃত্যু একজনের, আহত ৬ জন

থানে (মহারাষ্ট্র), ১ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে গোডাউন ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন একজন। গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ মানকোলি নাকার কাছে ভিওয়ান্ডির হরিহর কম্পাউন্ডে অবস্থিত একটি একতলা গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমের পর ধ্বংসস্তূপের নীচ থেকে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন সৌরভ ত্রিপাঠি নামে একজন কর্মী। তিনি ওই গোডাউনের নিরাপত্তা রক্ষী ছিলেন। আহত হয়েছেন সুনীল কামরা, কল্পনা পাটিল এবং রোশান পাগি-সহ ৬ জন। তাঁদের ভিওয়ান্ডির আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গোডাউনটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top