News Flash

  • Home
  • Uncategorized
  • রেডক্রস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ
Image

রেডক্রস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ রেডক্রস সোসাইটির পক্ষ থেকে রবিবার রাজভবনে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷রাজ্যপাল রমেশ বৈশ গরিব পরিবারের লোকদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন৷রেডক্রস সোসাইটি আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন রেডক্রস সোসাইটি ধরনের উদ্যোগের মধ্য দিয়ে গরীব মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে৷ এ ধরনের উদ্যোগের ভূয়শী প্রশংসা করেছেন রাজ্যপাল৷

তিনি বলেন রেডক্রস সোসাইটি শুধু আগরতলাতে নয় রাজ্যের প্রতিটি জেলাতেই তাদের সামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে৷প্রতিটি জেলাতেই রেডক্রস সোসাইটির আরো প্রসার ঘটানোর জন্য রাজ্যপাল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷তিনি আরো বলেন রেডক্রস সোসাইটি শুধুমাত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের দায় দায়িত্ব খালাস করে চলছে না তারা রক্তদান শিবির সংগঠিত করা সহ নানা সামাজিক কর্মসূচিতে সারাবছর অংশ নিচ্ছে৷ রেডক্রস সোসাইটির কাজকর্ম যাতে আরো প্রসার ঘটে সেজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top