বড়দোয়ালিতে বিজেপির বুথ চলো অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ পুর নিগাম নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ড এলাকায় বিজেপি ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু করেছে৷রবিবার বিজেপি ৮ নম্বর টাউন বড়দোয়ালী মন্ডল এর উদ্যোগে কুড়ি নম্বর ওয়ার্ডের শান্তি পাড়া এলাকায় বুথ চলো অভিযান সংগঠিত করা হয়৷শান্তি পাড়া এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দলীয় নেতা-কর্মীরা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন৷ স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কেও তারা খোঁজখবর নেন৷

শুধু তাই নয় এলাকার দুস্থ পরিবার গুলির মধ্যে টাউন বড়দোয়ালী মন্ডলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়৷ বুথ চলো অভিযান কালে দলীয় নেতারা অভিযোগ করেন গত বামফ্রন্ট সরকারের আমলে পর এলাকার উন্নয়নমূলক কাজ সঠিকভাবে পরিচালনা করা হয়নি৷ আসন্ন নির্বাচনে বিজেপি জয়ী হলে এলাকার উন্নয়নে তারা সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করবেন৷এজন্য বিজেপিকে সব ধরনের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের কাছে তারা আবেদন জানিয়েছেন৷ এলাকার বাসিন্দাদের তরফ থেকেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে৷