News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা হল
Image

রাজ্যব্যাপী পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ গোটা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির আজ সূচনা হয় আগরতলা পুর নিগমের ৩৬নং ওয়ার্ডে৷ এই ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ কমিউনিটি হলে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণের সূচনা করেন বিধায়ক মিমি মজমদার৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগপ্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা ও সদর মহকুমা শাসক অসীম সাহা৷ অনুষ্ঠানে বিধায়ক মিমি মজমদার সাংবাদিকদের জানান, ২০১৪ সালে ভারত পোলিও মুক্ত দেশ ঘোষিত হলেও পৃথিবী থেকে এই রোগ নির্মূল হয়নি৷ পোলিও যাতে আমাদের মধ্যে সংক্রমিত না হতে পারে সেই লক্ষ্যেই ০-৫ বছরের শিশুদের পালস পোলিও টিকাকরণের আওতায় আনা হয়৷ স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশীষ দাস৷ তিনি জানান, পশ্চিম জেলায় এবার ৬২,৪৫৪ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে৷ এজন্য জেলায় ৭৫৭টি পোলিও টিকাকেন্দ্র খোলা হয়েছে৷ যে সকল শিশুরা আজ পালস পোলিও ডোজ খেতে পারবেনা আগামী দু’দিন স্বাস্থ্যকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের পালস পোলিও খাওয়াবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top