News Flash

  • Home
  • Uncategorized
  • ৯০ লক্ষ টাকার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই, পুলিশের ভূমিকায় রহস্য
Image

৯০ লক্ষ টাকার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার, আটক দুই, পুলিশের ভূমিকায় রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ত্রিপুরাকে নেশা সামগ্রী পাচারের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ আজ আবারও প্রমাণিত হয়েছে৷ সোমবার আগরতলার বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ৩০ হাজার বেআইনি ফেন্সিডিল ও এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সংগঠিত অভিযানে এই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশের৷ অবশ্য ইতিপূর্বেও ওই গুদামে নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল৷ সেই মামলার এখনও নিস্পত্তি হয়নি৷ এরই মধ্যে আবারও নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷


এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার মানিক দাস বলেন, গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে বাধারঘাট এলাকায় রানি সতী আটা মিলের গুদাম সিল করা হয়েছিল৷ আজ সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার ফেন্সিডিল এবং এসকাফ সিরাপ উদ্ধার করেছে৷ তাঁর দাবি, উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা হবে৷
তিনি জানান, ওই ঘটনায় গুদামের মালিক এবং এক কর্মচারীকে আটক করা হয়েছে৷ তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে৷ বাকিদের খোঁজ করছে পুলিশ৷ এদিন জেলা পুলিশ সুপার স্বীকার করেন, ইতিপূর্বেও ওই গুদামে বেআইনি নেশা সামগ্রী উদ্ধার হয়েছিল৷ সেই মামলার এখনও নিস্পত্তি হয়নি৷ ফলে, আজকের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা যথেষ্ট রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷ কারণ, একই গুদামে বার বার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার হওয়া সত্ত্বেও পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে না৷ তাতে নেশা সামগ্রী পাচারকারীরা সহজেই পার পেয়ে যাচ্ছে বলে মনে করা ভুল হবে না৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top