News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে গৃহবধূ ও পানীসাগরে ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যা
Image

চড়িলামে গৃহবধূ ও পানীসাগরে ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ অক্টোবর৷৷ চড়িলাম ছেচড়িমাই এলাকায় ফাঁসিতে আত্মঘাতি এক মাঝবয়সি গৃহবধূর৷ ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ তিন বছর আগে সামাজিক রীতিনীতি মেনে মেলাঘর থানার অন্তর্গত নলছড়ের বাসিন্দা বাবুল দাসের মেয়ের বিয়ে হয় ছেচুড়ীমাই এলাকার যুবক বিশ্বজিৎ দেবনাথ এর সাথে৷ কিন্তু গতকাল রোজ শনিবার বিশ্বজিৎ এর নিজ ঘরে সাথী দেবনাথ এর ঝুলন্ত দেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ৷


সাথী দেবনাথ এর বাপের বাড়ির অভিযোগ যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে বিশ্বজিৎ অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক তাই উনার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন৷অভিযোগ মুলে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ রবিবার মহামান্য আদালত আগামী ১৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার অনুমতি দেন৷ মৃতা সাথীর পরিবারের অভিযোগ মুলে বিশ্রামগঞ্জ থানায় মামলা নেওয়া হয়েছে৷মামলা নম্বর হলো ৪৯৮এ,৩০২,৩৪ আইপিসি৷


উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার পানিসাগর থানা এলাকার উপ্তাকালী এলাকায় নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী ছাত্রীর নাম দিয়া দাস৷ পারিবারিক কলহের জেরে নবম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে বিয়ার বাবার সঙ্গে তার মার যোগাযোগ ছিল না৷ বহু আগেই দিয়াকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল৷


বাপের বাড়িতে ঝগড়াঝাঁটি হওয়ায় একটি ভাড়া বাড়িতে থাকতো তারা৷ ভাড়া বাড়িতেই ছাত্রীটি ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা যায়৷ পানিসাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ নবম শ্রেণীর ছাত্রীর ফাঁসিতে আত্মহত্যার সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ আত্মহত্যার সঠিক কারণ অনুসন্ধানের জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top