News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া সমস্যার সমাধানে উৎসাহী ভারত ও চিন
Image

বকেয়া সমস্যার সমাধানে উৎসাহী ভারত ও চিন

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): নিজেদের মধ্যে চলতে থাকা যাবতীয় বকেয়া সমস্যার সমাধানের জন্য তৎপর ভারত ও চিন।দুই দেশের মধ্যে হওয়া একাধিক বিষয় পূর্ববর্তী চুক্তির ভিত্তিতে এই সমস্যাগুলি সমাধানে ধারাবাহিক ভাবে কাজ করবে দু’দেশ। লাদাখের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের জন্য সদর্থক ভূমিকা নেবে দুই দেশ।

বৃহস্পতিবার ১৮ তম ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন এন্ড কোঅর্ডিনেশন অন বর্ডার অ্যাফেযার্সে বৈঠকে মিলিত হয় দুই দেশ। এখানে এই ঐক্যমত্যের পৌঁছায় ভারত ও চিন। দুই দেশের মধ্যে থাকা সীমান্তবর্তী এলাকাগুলিতে শান্তির মাধ্যমে উন্নয়ন সম্ভব সে বিষয়ে সম্মত হওয়া গিয়েছে।

এদিনের বৈঠকে ভারতের তরফ থেকে নেতৃত্ব দেন বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। লাদাখের সীমান্তবর্তী এলাকা থেকে সেনা প্রত্যাহারের জন্য গভীর ভাবে আলোচনা হয়।অবশেষে সিদ্ধান্তে পৌঁছানো হয় যে আগামী দিনে দুই দেশ নিষ্ঠার সঙ্গে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এর জন্য ক্রমাগত কূটনৈতিক এবং সামরিক পর্যায় দুই দেশের মধ্যে যোগাযোগ চালিয়ে যেতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top