News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৪ তম স্বাধীনতা দিবস : পতাকা উত্তোলন করলেন আডবাণী, অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা
Image

৭৪ তম স্বাধীনতা দিবস : পতাকা উত্তোলন করলেন আডবাণী, অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম-স্বাধীনতার ৭৪ তম বর্ষপূর্তি সাড়ম্বরে পালিত হল দেশের বিভিন্ন রাজ্যে। শনিবার সকালে নিজ নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত।


এছাড়াও নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, ভোপালে বিজেপি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, মুম্বইয়ে নিজ বাসভবনেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রায়পুরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, শ্রীনগর জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গরকড়ি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং প্রমুখ জাতীয় পতাকা উত্তোলন করেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top