News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-মোকাবিলা করার কোনও পরিকল্পনা নেই ভারত সকরকারের : রাহুল গান্ধী
Image

করোনা-মোকাবিলা করার কোনও পরিকল্পনা নেই ভারত সকরকারের : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): শেষ ছ’দিনের ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। বাড়তে বাড়তে শনিবার সকালে ভারতে।করোনা-আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি ছড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৫,৬৮৫ জনের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, করোনা-মোকাবিলা করার কোনও পরিকল্পনা নেই ভারত সকরকারের। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাহুল টুইটারে লিখেছেন, ”প্রধানমন্ত্রী নিশ্চুপ। তিনি মহামারির সঙ্গে লড়াই করার বদলে আত্মসমর্পণ করেছেন।’’

রাহুল শনিবার তাঁর টুইটের সঙ্গে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরও ‘অ্যাটাচ’ করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য গত দু’সপ্তাহে সরকারি স্তরে এমনকি, কোভিড-১৯ প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর একটিও বৈঠক হয়নি! শেষবার ৯ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের বৈঠক হয়েছিল করোনা মোকাবিলা বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর। টুইটারে রাহুল লেখেন, দেশের নতুন নতুন এলাকায় দ্রুত কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তা ঠেকানোর জন্য কোনও পরিকল্পনা নেই। প্রধানমন্ত্রী নিশ্চুপ। তিনি অতিমারির সঙ্গে লড়াই করার বদলে আত্মসমর্পণ করেছেন।’’
রাহুল গান্ধী এমন টুইট করলেও, প্রধানমন্ত্রীর মতে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা-পরিস্থিতি সন্তোষজনক। এমনকি সুস্থ হয়েও উঠছেন বহু রোগী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top