News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেফতার ২৬/১১ মুম্বই হানার মূলচক্রী তাহাউর হুসেন রানা
Image

গ্রেফতার ২৬/১১ মুম্বই হানার মূলচক্রী তাহাউর হুসেন রানা

লস অ্যাঞ্জেলস, ২০ জুন (হি. স.): গ্রেফতার ২৬/১১ মুম্বই হানার মূলচক্রী তাহাউর হুসেন রানা । তাকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। অন্য একটি মামলায় সে জেলই ছিল। এবার জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে ফের গ্রেফতার করা হয়েছে মুম্বই হামলার ঘটনায়।

২০০৮ সালের ২৬ নভেম্বর বাণিজ্যনগরী মুম্বই ভয়ানক সন্ত্রাসবাদী হানায় কেঁপে উঠেছিল। ওই হামলার অন্যতম চক্রান্তকারী ডেভিড কোলম্যান হেডলির ডান হাত এই তাহাউর রানা। পাকিস্তানি বংশভূত তাহাউর রানা বর্তমানে কানাডার নাগরিক। সূত্রের খবর, একটি খুনের মামলায় লস অ্যাঞ্জেলেসের একটি জেলে ১৪ বছরের সাজা খাটছিল সে। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্যই তাঁকে ছাড়া হয় অন্যান্য আসামীদের সঙ্গেই। জানা গেছে, ১০ জুন ফের গ্রেফতার করা হয় তাহাউরকে।

লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট জাজকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অনেকদিন ধরেই তাহাউরকে নিজেদের হেফাজতে চাইছে ভারত। ১১ বছর পর এটি ইতিবাচক পদক্ষেপ। এবার প্রত্যর্পণের শুনানি চালু হবে। বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, এখন চেষ্টা চলছে আইনি প্রক্রিয়া মিটিয়ে তাহাউর হুসেন রানাকে ভারতে ফিরিয়ে আনার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top