News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যার কবলে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি
Image

বন্যার কবলে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ মে৷৷ মিনি বন্যার কবলে উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ত্রিপুরা অসম সীমান্ত কুর্তি এলাকা৷জন দূর্ভোগ চরমে৷গত কয়দিনের অতিবৃষ্টির ফলে পার্শবর্তী রাজ্য অসমের কুর্তি নদী, কালা নদী, শার্জুল ছড়া,কিরিমটি ছড়া, কয়লা নদী, জোর গঙ্গা, মেদিনী ছড়া সহ ছোট বড় প্রায় ১১ টি ছোট-বড় নদী নালার জলস্ফিতি বেঁড়ে যাওয়াতে ঐসকল নদী-নালার জল ত্রিপুরা অসম সীমান্তবর্তী এলাকায় ঢুকে পড়ে৷ বর্তমানে কুর্তি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের মানিকনগর এলাকা এবং ২ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট বন্যার জলের তলায় পড়ার খবর পাওয়া গেছে৷

রাস্তাঘাট জলের তলায় যাওয়াতে গৃহবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫/২০ টি পরিবারের লোকজন৷এতে মিনি বন্যার কবলে পড়ে চোখে শর্ষের ফুল দেখছেন স্থানীয় অনেকেই৷ যদিও এখন পর্যন্ত কারোর ঘরের জল প্রবেশ করেনি তবুও প্রতি মুহূর্তে জল বৃদ্ধি পাচ্ছে আর তাতে ভয়াবহ বন্যার আশঙ্কা ভুগছেন গোটা কুর্তি বাসি৷ কুর্তি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের মানিকনগর ও ২ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট জলের তলায় চলে গিয়ে বেশ কিছু পরিবার গৃহবন্দী হওয়াতে আজ নৌকা নিয়ে সরজমিনে বন্যার জলে গৃহবন্দী পরিবারের খোঁজখবর নিতে যান কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত শব্দকর ও উপপ্রধান আলতাফ হোসেন৷ উনারা সরজমিনে গৃহবন্দী পরিবারের সদস্যদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে, যেভাবে কুর্তি এলাকার মানিকনগর ও পাশের গ্রামে জল বৃদ্ধি পাচ্ছে তাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে৷আর যদি ভয়াবহ বন্যার রূপ ধারণ করে তাহলে উনারা কদমতলা ব্লক কর্তৃপক্ষের সাথে আলোচনার ক্রমে কুর্তি এলাকায় রিলিফ ক্যাম্প ও ত্রানের বন্দোবস্ত করবেন৷ সুতরাং সাধারণ জনগণ যাতে কোনো সমস্যায় না পড়েন বা বিভ্রান্ত না হন তার প্রতি কঠোর দৃষ্টি রাখছে করতে গ্রাম পঞ্চায়েত৷


এদিকে গৃহবন্দী পরিবারের লোকজনরা জানান, দুই-তিনদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে আসাম থেকে জল ঢুকে মানিকনগর সহ পাশের গ্রামের অধিকাংশ রাস্তাঘাট জলের তলায় চলেগেছে৷এমনকি প্রতিমুহূর্তে জল বেড়েই চলছে আর তাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে৷ যদিও প্রতি বছর কুর্তি এলাকার ৩/৪ টি গ্রাম বিশেষ করে মানিক নগর এলাকায় ভয়াবহ বন্যা হয়ে থাকে৷সুতরাং স্থানীয়দের দাবি পঞ্চায়েত কর্তৃপক্ষ ও প্রশাসন যেন তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ গৃহবন্দি পরিবারের লোকজনরা আরো জানান,বর্তমানে লকডাউন চলছে আর লোক ডাউনে মানুষ এক প্রকার গৃহবন্দী৷ পাশাপাশি বন্যার জলে রাস্তাঘাট ডুবিয়ে উনারা আরও বিপাকে পড়েছেন৷ ছোট ছোট নৌকাই উনাদের একমাত্র ভরসা৷


অপরদিকে কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান জানান, প্রতিবছরই আসামের ছোট-বড় প্রায় ১১ টি নদী-নালার জল রাজ্যের সীমান্ত কুর্তি এলাকায় প্রবেশ করে ভয়াবহ বন্যার আকার ধারণ করে৷ সুতরাং বর্তমানেও ছোট-বড় নদী-নালার জল ঢুকে কুর্তি এলাকার মানিকনগর ও তার পাশের গ্রামে মিনি বন্যার আকার ধারণ করেছে৷ বর্তমানে বন্যার জল বেড়েই চলেছে৷ইতিমধ্যে দুটি গ্রামের সকল রাস্তাঘাট জলের তলায় গেলেও যেভাবে জল বৃদ্ধি পাচ্ছে তাতে দুটি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি বন্যার জলে প্লাবিত করার আশঙ্কা রয়েছে৷ তবে কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আশ্বস্ত করেন যে, উনারা আজ সরজমিনে বন্যার জলে গৃহবন্দী পরিবারের সাথে কথা বলে আশ্বস্ত করেছেন যে, উনারা সর্বদা সাধারণ মানুষের পাশে আছেন৷ আর যদি ভয়াবহ বন্যার আকার ধারণ করে তাহলে রিলিফ ক্যাম্প ও ত্রাণশিবিরে ব্যবস্থা করবে কুর্তি গ্রাম পঞ্চায়েত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top