News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু
Image

সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে শুক্রবার থেকে ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে৷ আগরতলায় ১৩টি কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে৷ তাতে, উচ্চ মাধ্যমিকের জন্য ৩টি এবং মাধ্যমিকের জন্য ১০টি শিক্ষক-শিক্ষিকারা উত্তরপত্র মূল্যায়ন করছেন৷


এ-বিষয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড় ভবতোষ সাহা বলেন, করোনা-র প্রকোপের জন্য বিশেষ পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে৷ তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ব্যতিক্রমী পরিস্থিতি৷ কারণ, গত বছর উত্তরপত্র মূল্যায়নে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার শিক্ষক-শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন৷ কিন্ত, এবছর সাকুল্যে আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা ওই কাজে নিযুক্ত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, গত বছর ৬টি কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছিল৷ কিন্ত, এবছর ১৩টি কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে৷


তাঁর বক্তব্য, করোনা মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ তাই, এবছর উত্তরপত্র মূল্যায়নে স্থান বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত জল এবং হাত ধুয়ার জন্য সাবানের বন্দোবস্ত করা হয়েছে৷ তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকাদের যাতায়াতে ৩টি বাসের ব্যবস্থা করা হয়েছে৷ তবে, আজ প্রচন্ড ভিড় হয়েছে৷ তাই, আগামীদিনে এ-বিষয়ে চিন্তাভাবনা করা হবে৷ তাঁর কথায়, শিক্ষক-শিক্ষিকারা মাস্ক পরে উত্তরপত্র মূল্যায়ন করছেন৷ সামাজিক দুরত্বও বজায় রেখেছেন৷


যেসব শিক্ষকের বাইক কিংবা যানবাহন রয়েছে তারা সংশ্লিষ্ট যানবাহন নিয়ে উত্তর পত্র মূল্যায়ণের কাজের জন্য আসছেন৷ যাদের যানবাহনের ব্যবস্থা নেই তাদের যাতায়াতের জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্যে একটি চম্পকনগর থেকে, একটি বিশ্রামগঞ্জ থেকে এবং একটি নরসিংগড় থেকে ছাড়বে৷ শুধুমাত্র শিক্ষকরাই এই বাসে করে আসতে পারবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top