News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর হাসপাতালের কর্মীদের হাতে মাস্ক তুলে দিলেন সাংসদ প্রতীমা
Image

ধর্মনগর হাসপাতালের কর্মীদের হাতে মাস্ক তুলে দিলেন সাংসদ প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি,২১ এপ্রিল ঃ সাংসদ প্রতিমা ভৌমিক মঙ্গলবার উত্তরত্রিপুরা জেলা সফর করেছেন৷ সফরকালে ধর্মনগরের এসডিপিও, ধর্মনগর থানার ওসি সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন৷ তিনি ধর্মনগর জেলা হাসপাতালও পরিদর্শন করেন৷ হাসপাতালের সুপার এবং রোগীদের সঙ্গে কথা বলেন৷ আরক্ষা কর্মকর্তা এবং হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সাংসদ প্রতিমা ভৌমিক গ্লাভস, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, সাবান ও শুকনো খাবার তুলে দেন৷

উত্তর জেলার ধর্মনগর সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, এলাকা সফর তার নৈতিক দায়িত্ব বলে মনে করেন৷ এই বিপর্যয়কর পরিস্থিতিতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান৷ তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশজুড়ে লকডাউন চলছে৷ এর ফলে জনজীবন প্রায় বিচ্ছিন্ন৷ জীবনের ঝঁুকি নিয়ে দেশ ও সমাজকে রক্ষার জন্য যুদ্ধের প্রথম সৈনিক হিসেবে চিকিৎসক, নার্স, টেকনেশিয়ান, আশাকর্মী, আরক্ষা কর্মী, ব্যাঙ্ক কর্মী ও সাংবাদিকসহ অন্যান্যরা কাজ করছেন৷ তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানাতে চান৷ এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলায় তারা যেভাবে কাজ করছেন তার প্রতি দেশবাসী ও রাজ্যবাসী কৃতজ্ঞ৷

মানবজাতির সামনে এখন বড় প্রশ্ণ এসে দাঁড়িয়েছে৷ এই ভয়ঙ্কর করোনা মোকাবেলায় সকলকে সহযোগী হিসেবে কাজ করতে আহ্বান জানিয়েছেন সংসদ প্রতিমা ভৌমিক৷ সাংসদ প্রতিমা ভৌমিক আরও বলেন, আগামী ৩রা মে পর্যন্ত লকডাউনের সমস্ত নিয়মকানুন প্রত্যেককে মেনে চলতে হবে৷ শুধু তাই নয়, ৩রা মে প্রধানমন্ত্রী যে নির্দেশ দেবেন তাও আমাদের মেনে চলতে প্রস্তুতি নিতে হবে বলে উল্লেখ করেন তিনি৷ সাংসদের উত্তরজেলা সফরকালে সফরসঙ্গীদের মধ্যে ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী প্রমুখ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top