News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড অ্যান্টিবডি টেস্ট কিটে ত্রুটি আইসিএমআর’র নির্দেশে পরীক্ষা বন্ধ
Image

রেপিড অ্যান্টিবডি টেস্ট কিটে ত্রুটি আইসিএমআর’র নির্দেশে পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রাজ্যে কাল থেকে রেপিড অ্যান্টিবডি কিট দিয়ে পরীক্ষা করা হবে না৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনে সমস্ত জেলায় আপাতত ওই কিট দিয়ে পরীক্ষা স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সারা দেশেই আগামী দুইদিন ওই কিট দিয়ে পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে৷ এদিকে, করোনা মোকাবিলায় পশ্চিম জেলায় ১৪ এপ্রিল থেকে ৫৪১ জনের লালারস সংগৃহিত হয়েছে৷ তাদের অধিকাংশের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আগামী দু’দিন ওই টেস্ট বন্ধ রাখতে বলেছে৷ রাজস্থান, পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্য রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট নিয়ে অভিযোগ তুলেছিল৷ রাজ্যগুলির দাবি ছিল, ওই টেস্ট কিটগুলির রোগনির্ণয়ের ক্ষমতা অত্যন্ত কম৷ শতাংশের হিসাবে তা মাত্র ৫.৪৷ ওই অভিযোগের ভিত্তিতে যাবপিড অ্যান্টিবডি টেস্ট কিট আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইসিএমআর৷ কিটগুলি নিয়ে তদন্তও করবে ওই সংস্থা৷


রাজ্যে আগামীকাল থেকে ৮টি জেলায় ওই কিট দিয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল৷ ত্রিপুরায় ৩,৮৪০টি কিট এসেছে৷ সে-মোতাবেক সমস্ত জেলায় ওই কিট বিলি করা হয়েছে বলে জানিয়েছেন স্টেট সার্ভেইলেন্স অফিসার ডা. দ্বীপ দেববর্মা৷ তিনি বলেন, কিটগুলি দিয়ে পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে আইসিএমআর থেকে লিখিত কোনও নির্দেশ আসেনি৷ কিন্তু, দিল্লি থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আপাতত আগামীকাল ত্রিপুরায় ওই কিট দিয়ে পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সমস্ত জেলায় ইতিমধ্যেই সেই খবর পাঠানো হয়েছে৷ ফলে, আগামীকাল ত্রিপুরায় ওই কিট দিয়ে পরীক্ষা হচ্ছে না৷


এদিকে, করোনা মোকাবিলায় পশ্চিম জেলায় বিভিন্ন জনের লালারস সংগ্রহ করা হয়েছে৷ সাধারণ সর্দি, কাশি, জ্বরের লক্ষণ রয়েছে, এমন কয়েকজনেরও লালারস সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার ২০ জনের লালারস সংগ্রহ করা হয়েছে৷ পশ্চিম জেলায় সর্বমোট ৫৪১ জনের লালারস সংগ্রহ হয়েছে৷


করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার পর্যায়ক্রমে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে স্থির হয়েছে, কোয়ারেন্টাইনে রয়েছেন এমন ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হবে৷ শুধু তা-ই নয়, সাধারণ সর্দি, কাশি, জ্বরের লক্ষণ দেখা দিয়েছে যাদের তাদেরকেও বাছাই করে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হবে৷ সে-মোতাবেক কাজ শুরু হয়েছেঊ গত ১৪ এপ্রিল থেকে ওই সিদ্ধান্ত অনুসারে লালারস সংগ্রহ করা হচ্ছে৷
আজ স্বাস্থ্য দফতরের আধিকারিকটি বলেন, কমিউনিটি স্তর পর্যন্ত পরীক্ষার প্রক্রিয়া চলছে৷ কারণ, করোনা মোকাবিলায় কোনও ঝুঁকি নিতে চাইছে না ত্রিপুরা সরকার৷ তাঁর কথায়, পর্যায়ক্রমে নমুনা পরীক্ষায় সংক্রমিত ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব৷ সে-ক্ষেত্রে পুর নিগমের তরফে আজ নমুনা সংগ্রহের কাজ সমাপ্ত হয়েছে৷


তিনি বলেন, পশ্চিম জেলায় বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন যাঁরা তাঁদের সাথে অন্যদেরও লালারস সংগ্রহ করা হয়েছে৷ অনেকের রিপোর্ট এসে পড়েছেঊ আজ ২০ জনের লালারস সংগ্রহ করা হয়েছে৷ সম্ভবত রাতের মধ্যে কিংবা আগামীকাল রিপোর্ট চলে আসবে৷ সাথে তিনি জানান, শীঘ্রই রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা শুরু হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top