News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : চেন্নাই থেকে আগরতলায় অ্যাম্বুলেন্সে, ফিরলেন দুই পরিবার, খরচ ১.৪০ লক্ষ টাকা
Image

লকডাউন : চেন্নাই থেকে আগরতলায় অ্যাম্বুলেন্সে, ফিরলেন দুই পরিবার, খরচ ১.৪০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ চিকিৎসা করতে গিয়ে চেন্নাইতে লকডাউনে আটকা পড়েছেন ত্রিপুরার বহু নাগরিক৷ তাদের মধ্যে রবিবার গভীর রাতে ত্রিপুরার দুই পরিবার অ্যাম্বুলেন্স নিয়ে রাজ্যে ফিরেছেন৷ চেন্নাই থেকে আগরতলায় আসতে তাঁদের গুনতে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা৷ রাতেই তারা উদয়পুর পৌঁছে গেছেন৷ করোনা মোকাবিলায় নিয়ম মেনে আজ থেকে তাদের ১৪ দিনের জন্য বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷


স্ত্রী-কে নিয়ে অ্যাম্বুলেন্সে চেপে আগরতলায় পৌঁছেন উদয়পুর নিবাসী ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের সহ-অধিকর্তা চঞ্চল মজুমদাব৷ তাদের সাথে ত্রিপুরার আরও এক পরিবার এসেছে৷ এ-বিষয়ে ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের সহ-অধিকর্তা চঞ্চল মজুমদার বলেন, গত বছর ১৬ সেপ্ঢেম্বর স্ত্রী-র ব্রেন টিউমার অপারেশন হয়েছিল৷ সে-মোতাবেক ২৩ মার্চ চেকআপের তারিখ নির্ধারিত ছিল৷ তাই ২২ মার্চ আমরা চেন্নাই যাইঊ কিন্ত, সেখানে চিকিৎসা শেষ হওয়ার পর লকডাউনে আটকা পড়ে যাই৷ তিনি বলেন, প্রথমে ২৭ মার্চে বিমানের টিকিট কাটা ছিল আমাদের৷ কিন্তু সেই টিকিট বাতিল হয়ে যায়৷ পরবর্তী সময়ে ১৪ এপ্রিল লকডাউন সমাপ্ত হবে ভেবে ১৫ এপ্রিলের বিমানের টিকিট ক্রয় করি৷ কিন্ত, লকডাউনের সময়সীমা ফের বেড়ে যাওয়ায় ওই টিকিটও বাতিল হয়ে যায়৷


তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমরা স্বামী-স্ত্রী ত্রিপুরার বাইরে ছিলাম৷ এতে ছেলেমেয়েরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল৷ তাছাড়া বাড়িতেও সমস্যা হচ্ছিল৷ তাই, অ্যাম্বুলেন্স নিয়ে ত্রিপুরায় ফিরে আসার সিদ্ধান্ত নেই৷ তিনি বলেন, উদয়পুরের আরেক পরিবার আমাদের সাথে যোগ দেন৷ এর পর হাসপাতাল এবং স্থানীয় থানা থেকে আমরা ছাড়পত্র নিয়ে রওয়ানা দেই৷ তিনি জানান, ১৫ এপ্রিল দুপুর ২-টায় চেন্নাই হাসপাতাল থেকে আমরা ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করি৷ পথে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম এবং মেঘালয় সীমান্তে তাঁদের পরীক্ষা করা হয়েছে৷ তিনি বলেন, রবিবার আমরা চোরাইবাড়ি দিয়ে ত্রিপুরায় প্রবেশ করি৷ ধর্মনগর থেকে আমাদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি জানান, হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স ভাড়া করে দেওয়া হয়েছে৷ এতে আমাদের ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করতে হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top