News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২৪শে, শিক্ষকদের জন্য যাতায়াতের ব্যবস্থা
Image

পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু ২৪শে, শিক্ষকদের জন্য যাতায়াতের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ আগরতলার ১৩টি বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু করতে যাচ্ছে৷ মূল্যায়নের কাজে নিযুক্ত পরীক্ষক, সংশোধক ও প্রধান পরীক্ষকদের নির্দিষ্ট স্ব স্ব মূল্যায়ন কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে পর্ষদ৷


এ-বিষয়ে পর্ষদ সচিব বলেন, মূল্যায়ন কেন্দ্রে যাতায়াতের জন্য তিনটি টিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে৷ ওই বাসগুলি প্রতিদিন সকাল ৯টায় নির্দিষ্ট পথে যাতায়াত শুরু করবে৷ তাঁর পরামর্শ, শিক্ষক-শিক্ষিকাগণ দফতর কর্তৃক প্রদেয় পরিচয়পত্র দেখিয়ে বাসে উঠবেন৷


তিনি বলেন, প্রথম বাস ঊষাবাজার – উত্তর গেট – বিজয়কুমার চৌমুহনি – শংকর চৌমুহনি – ফায়ার বিগেড চৌমুহনি – আই জি এম চৌমুহনি – পোস্ট অফিস চৌমুহনি – মহারানি তুলসীবতী বিদ্যালয় – রাজধানী হোটেল – লালবাহাদুর চৌমুহনি – মোটরস্ট্যান্ড – বনকুমারী – মহারাজা বীরবিক্রম কলেজ – মঠ চৌমুহনি – জয়গুরু – প্রান্তিক ক্লাব এলাকায় যাতায়াত করবে৷


দ্বিতীয় বাস খয়েরপুর – কল্যাণী – জয়গুরু – প্রান্তিক ক্লাব – লালবাহাদুর চৌমুহনি – দুর্গাবাড়ি – পোস্টফিস চৌমুহনি – প্যারাডাইস চৌমুহনি – আই জি এম চৌমুহনি – ফায়ার বিগেড চৌমুহনি – শংকর চৌমুহনি – বিজয়কুমার চৌমুহনি – কর্নেল চৌমুহনি – রাজধানী হোটেল এলাকা দিয়ে যাতায়াত করবে এবং তৃতীয় বাসটি সেকেরকোট – হাপানিয়া – বড়দোয়ালি – বটতলা – ফায়ার বিগেড চৌমুহনি – শংকর চৌমুহনি – বিজয়কুমার চৌমুহনি – কর্ণেল চৌমুহনি – রাজধানী হোটেল – লালবাহাদুর চৌমুহনি – প্রান্তিক ক্লাব – জয়গুরু – মঠ চৌমুহনি – জ্যাকশন গেট – ওল্ড আর এম এস – পোস্টফিস চৌমুহনি – আই জি এম চৌমুহনি এলাকায় যাতায়াত করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top