News Flash

  • Home
  • Uncategorized
  • বৈঠকের মধ্যেই দুঃসংবাদ! প্রয়াত যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিশত
Image

বৈঠকের মধ্যেই দুঃসংবাদ! প্রয়াত যোগী আদিত্যনাথের বাবা আনন্দ সিং বিশত

নয়াদিল্লি ও লখনউ, ২০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাস সম্পর্কিত জরুরি বৈঠকের মধ্যেই অত্যন্ত প্রিয় মানুষকে চিরকালের জন্য হারিয়ে ফেলার দুঃসংবাদ পেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত হলেন যোগী আদিত্যনাথের বাবা, ৮৯ বছর বয়সী আনন্দ সিং বিশত। দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন যোগীর বাবা আনন্দ সিং বিশত, সোমবার সকাল ১০.৪৪ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কে অবস্থি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা সকাল ১০.৪৪ মিনিট নাগাদ স্বর্গীয় হয়েছেন। আমাদের গভীর সমবেদনা। সূত্রের খবর, এদিন সকালে কোভিড-১৯ সম্পর্কিত জরুরি বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই বাবার মৃত্যুর দুঃসংবাদ পান যোগী।

কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছিলেন যোগীর বাবা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গত ১৫ মার্চ দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল। রবিবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, ভেন্টিলেটরে রেখে চিকিৎসা করা হচ্ছিল। চিকিৎসকদের বহু চেষ্টা সত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না যোগী আদিত্যনাথের বাবাকে। সূত্রের খবর, যোগীর বাবা আনন্দ সিং বিশত একজন ফরেস্ট রেঞ্জার ছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top