News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজস্থান
Image

করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়াল রাজস্থান

জয়পুর, ১১ এপ্রিল (হি. স.) : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে । যা শেষ হচ্ছে ১৪ এপ্রিল । কিন্তু যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই মুহূর্তে লকডাউন তুলে দিলে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে দেশজুড়ে । আর সেই কারণেই ওডিশা,  পঞ্জাবের মতো  এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পথে হাঁটল রাজস্থান। দেশের তৃতীয় রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩০ এপ্রিল করল পঞ্জাব সরকার। শনিবার সকালে এই কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এদিন তিনি জানান, ১৪ এপ্রিল নয়, রাজস্থানে লকডাউন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রসঙ্গত এই মুহূর্তে রাজস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যেই রয়েছে রাজস্থান। প্রতিদিনই এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর মূলত সেই কারণেই উদ্বিগ্ন প্রশাসন লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top