News Flash

Image

করোনা : রাজ্যে এসমা লাগু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ এসমা (এসেনশিয়াল সার্ভিসেস ম্যানেজমেন্ট এক্ট) আইন চালু করল ত্রিপুরা সরকার৷ করোনা ভাইরাস মোকাবিলায় ত্রিপুরাবাসীর স্বার্থে আজ থেকেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, সরকারি কর্মচারীরা ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং চাকুরীর নিয়ম ভাঙ্গার কারণে এক নির্দেশিকায় শুধুমাত্র দফতর সচিব, পুলিশের মহানির্দেশক, পিসিসিএফ এবং জেলা শাসকদের করোনা ভাইরাস নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার অধিকার দেওয়া হয়েছে৷ আজ স্বাস্থ্য সচিব জানিয়েছন, গতকাল জিবি হাসপাতালে সুরক্ষা সামগ্রী সম্পূর্ণ ভুল বার্তা ছড়িয়েছেন কয়েকজন কর্মচারী৷ এমন ১৮ জনকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে৷


ত্রিপুরায় করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সময়ে গুজব ছড়ানো হচ্ছে৷ আইনী পদক্ষেপ নিয়েও তা থামানো যাচ্ছে না৷ গতকাল জি বি হাসপাতালে কয়েকজন স্বাস্থ্য কর্মী সুরক্ষা সামগ্রী নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন৷ তাঁরা সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ জানিয়েছিলেন৷ ওই ঘটনায় আজ ত্রিপুরার স্বাস্থ্য সচিব বলেন, গতকালের ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর মজুত থাকা সত্ত্বেও একাংশ সরকারি স্বাস্থ্য কর্মী বিক্ষোভ দেখিয়েছেন৷ তিনি বলেন, গতকাল যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের এন-৯৫ মাস্ক কিংবা পিপিই কীট ব্যবহারের কোন প্রয়োজনীয়তা নেই৷ কারণ, তাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিষেবায় নিযুক্ত নন৷ তিনি বলেন, গতকালের ঘটনা অত্যন্ত নিন্দনীয়৷ স্বাস্থ্য কর্মীদের ১৮ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে৷


এদিকে, আজ ত্রিপুরা সরকার এক আদেশ জারি করে বলেছে, করোনা ভাইরাস সংক্রান্ত যে কোন বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে দফতরের সচিব, পুলিশের মহা নির্দেশক, পিসিসিএফ এবং জেলা শাসকরা কথা বলতে পারবেন৷ এছাড়া, অন্য কেউ কথা বলতে পারবে না৷ ওই আদেশনামায় বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু সরকারি কর্মচারী করোনা ভাইরাস নিয়ে প্রকাশ্যে মন্তব্য করছেন৷ তাতে, তাঁরা সরকারি চাকুরীর নিয়ম ভঙ্গ করছেন৷ তাই, নির্দিষ্ট আধিকারিকদের কথা বলার এক্তিয়ার দিয়ে আদেশ জারি করেছে ত্রিপুরা সরকার৷


এদিকে, রাতে টুইট করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে এএসমা আইন চালু করা হয়েছে৷ তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় ত্রিপুরাবাসীর স্বার্থে ওই আইন আজ থেকে চালু করা হচ্ছে৷ প্রসঙ্গত, চিকিৎসা, পরিবহন, বিদ্যুৎ সরবরাহের মতো জরুরি পরিষেবা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিলে বা বিপর্যস্ত বলে সেই পরিস্থিতির মোকাবিলায় কর্মবিরতি, ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা এবং প্রয়োজনে কর্মচারীদের ওভারটাইম করতে বাধ্য করতে পারে প্রশাসন৷ এএসমা আইন লাগু করেই সরকারের পক্ষে তা সম্ভব৷ তাই ধারণা করা হচ্ছে, করোনা মোকাবিলা ওই আইন লাগু না করে সম্ভব নয় বলে মনে করছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top