News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জেরে মুম্বই এর চারটি হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হল
Image

করোনার জেরে মুম্বই এর চারটি হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হল

মুম্বই, ৯ এপ্রিল (হি. স.): স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনা সংক্রমিত হওয়ার জের। বাণিজ্য নগরী মুম্বইয়ের চারটি হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হল। এই চারটি হাসপাতালগুলি হল ব্রিজ ক্যান্ডি, ভাটিয়া হাসপাতাল, স্পন্দন হাসপাতাল ও হিন্দুজা হাসপাতাল। এই চারটি হাসপাতালকে সংক্রমিত ক্ষেত্র বা কন্টামিনান্ট জোন হিসেবে ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছে মুম্বই নগর নিগাম।

শহরের গ্র্যান্ড রোডে অবস্থিত ভাটিয়া হাসপাতলে করোনা আক্রান্ত বছর ৬৫ – র এক বৃদ্ধকে ভর্তি করানো হয়। এর পরেই ওই হাসপাতালের তিনজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা সংক্রমিত হয়। বর্তমানে ভাটিয়া হাসপাতালে রোগী নেওয়া বন্ধ হয়ে গিয়েছে।এই হাসপাতালের ৭০ জন স্বাস্থ্যকর্মীকে করেন্টিন করা হয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক নার্স ও এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা পাওয়া গিয়েছে। এদের সংস্পর্শে আসা ৯৩ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই দুইজনকে হাসপাতালের মধ্যেই করেন্টিন করা হয়েছে। হিন্দুজা হাসপাতালে ১৪ জন স্বাস্থ্যকর্মীকে করেন্টিন করা হয়েছে  মুম্বই নগর নিগমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক বিসনফুটে এই সকল হাসপাতালে রোগী ভর্তি করানো ও ওপিডি চালু রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে এই হাসপাতাল গুলির ওপিডি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top