News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় করোনা আক্রান্ত রোগীর খবরে অতি সতর্কতা বাংলাদেশের
Image

ত্রিপুরায় করোনা আক্রান্ত রোগীর খবরে অতি সতর্কতা বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলতেই অতি সতর্কতা অবলম্বন করেছে প্রতিবেশী বাংলাদেশ৷ ত্রিপুরা থেকে বাংলাদেশি নাগরিক স্বদেশে ফেরত গেলেই তাঁদের ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশ জারি করেছে বাংলাদেশ সরকাব৷ মঙ্গলবার থেকে ওই আদেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন এখানকার আখাউড়া ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত আধিকারিক৷


ত্রিপুরায় গত ২৪ মার্চ দুপুর দুটা থেকে লকডাউন শুরু হয়েছে৷ ভারত সরকার ওইদিনই (২৪ মার্চ) মধ্যরাত থেকে সারা দেশে লকডাউন লাগু করেছে৷ ফলে গণপরিবহণ ব্যাবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ এমন-কি সীমান্তও সিল করে দেওয়া হয়েছেঊ করোনা ভাইরাস মোকাবিলায় ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে৷এছাড়া, ভারত সরকার সমস্ত ভিসা বাতিল করেছিল আগেই৷ কিন্ত, লকডাউন সত্ত্বেও কিছু চেকপোস্ট খোলা রাখা হয়েছিল৷ তার মধ্যে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টও ছিল৷ এতে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারছিলেনঊ তবে তাঁদের থার্মোমিটারে পরীক্ষা করে হাতে কোয়ারেন্টাইনের চিহ্ণ লাগানো হতো৷ এমন-কি, বিদেশ ফেরত বাংলাদেশি নাগরিকদের কনুইয়ের উপর জামা পরার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে ওই চিহ্ণ সকলের নজরে আসে৷


সোমবার ত্রিপুরায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে৷ সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার আরও সতর্কতা অবলম্বন করেছে৷ মঙ্গলবার থেকে ত্রিপুরা থেকে বাংলাদেশি নাগরিক স্বদেশে ফিরলে তাঁকে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ করোনা আক্রান্ত প্রদেশ সফর করার জন্যই ওই সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত আধিকারিক৷


আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, প্রায় প্রতিদিন ত্রিপুরা থেকে বাংলাদেশে সে-দেশের নাগরিকরা ফিরেছেন৷ তিনি বলেন, ২৪ মার্চ থেকে আজ পর্যন্ত ১৮৩ জন বাংলাদেশি নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছেন৷ বুধবার এই খবর লেখা পর্যন্ত কেউ বাংলাদেশে যাননি৷ তবে, গতকাল সাত বাংলাদেশি নাগরিক আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top