News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁদার নোটিশ: আগ্ণেয়াস্ত্রসহ পুলিশের জালে এনএলএফটির আত্মসমর্পণকারী বৈরিসহ পাঁচ
Image

চাঁদার নোটিশ: আগ্ণেয়াস্ত্রসহ পুলিশের জালে এনএলএফটির আত্মসমর্পণকারী বৈরিসহ পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আত্মসমর্পণকারীদের্ চাঁদার হুমকির অভিযোগে ত্রিপুরা পুলিশ চারজনকে গ্রেফতার করেছিল৷ তাদের জেরা করে গতকাল গভীর রাতে আরও একজনকে গ্রেফতার করেছে৷ তার কাছ থেকে ইতালিতে প্রস্তুত ৯ এমএম পিস্তল, ৫৬ রাউন্ড ৯ এমএম কার্তুজ এবং একে ৪৭ রাইফেল-এর ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তাকে জেরা করে আরও কয়েকজনকে জালে তোলা সম্ভব হবে৷


গত ১০ ফেব্রুয়ারি গোমতি জেলার তৈদু এলাকায় বেশ কয়েকজনকে রাতে উগ্রবাদী দল এনএলএফটি-এর চাঁদার রসিদ দিয়ে আসে৷ সে সময় থেকে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন৷ কারণ কিছুদিন আগে ঘটেছিল তৈদু বাজারে বিশাল বড় অগ্ণিকাণ্ড৷ তার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি তৈদুবাসী৷ এর মধ্যে আবার চাঁদার রসিদ পেয়ে আরও আতঙ্কিত হয়ে পড়েন৷ চাঁদার হুমকির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে৷ তাতে চলতি মাসের ২৬ তারিখ উদয়পুর কিল্লা থেকে বয়ার জমাতিয়াকে আটক করে তৈদু থানার পুলিশ৷ এর পর তাকে অমরপুর কোর্টে সোপর্দ করা হয়৷ তাকে পুলিশ রিমান্ডে নিয়ে অনেক তথ্য বের হয়ে আসে৷ সেই তথ্য অনুযায়ী রবিবার রাতে তৈদু এলাকা থেকে আরও তিন জনকে আটক করা হয়৷ আটক তিন জন হল মহেন্দ্র কলই, জেরি কলই এবং বাটা জমাতিয়া৷ তাদের বর্তমানে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ এই চার জনের মধ্যে মহেন্দ্র কলই এবং বয়ার জমাতিয়া দুজনই আত্মসমর্পণকারী বৈরি৷


তৈদু থানার পুলিশ জানিয়েছে, ওই চারজনকে জেরা করে গতকাল গভীর রাতে নন্দসাধন জমাতিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ তার কাছ থেকে আগ্ণেয়াস্ত্র উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ইতালিতে প্রস্তুত ৯ এমএম পিস্তল, ৫৬ রাউন্ড ৯ এমএম কার্তুজ এবং একে ৪৭ রাইফেলের ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তাকে জেরা করে আরও কয়েকজনকে জালে তোলা সম্ভব হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top